দোয়ারাবাজারে সামাজিক সুরক্ষা কর্মসূচি 

by News Room
জোবায়ের হোসেন সুবিদ, দোয়ারাবাজার থেকে:
শনিবার সকালে  সরকারের সামাজিক সুরক্ষার কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় উপজেলা সদর মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে।উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য  মুহিবুর রহমান মানিক  বলেন,বর্তমান সরকার সামাজিক সুরক্ষায় এক ধাপ এগিয়ে বহি:বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। বিংশ শতাব্দীর যুগ পেরিয়ে আওয়ামীলীগ সরকার করোনা মহামারীর পরপর সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দ বাড়িয়ে মোট ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা করার প্রস্তাব করেছে সরকারের  অর্থমন্ত্রনালয়। প্রস্তাবিত বরাদ্দ মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ। যদিও ২০২১-২২ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রায় ১১০ টি উপজেলায় প্রকল্প চালু করার মাধ্যমে —বয়স্ক ভাতা, বিধবা ও দুস্থ নারীদের জন্য ভাতা এবং অসচ্ছল-প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রয়োগের মাধ্যমে সারা বাংলাদেশে ৯ লাখেরও বেশি নতুন সুবিধাভোগী কর্মসূচির আওতায় এসেছে।তবে মা ও শিশু সুরক্ষার কথা চিন্তা করে চলমান বছরে প্রকল্পটির নামকরণ করা হয় “মা ও শিশু সহায়তা কর্মসূচি”।
সভায় বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইদ্রিস আলী বীর প্রতীক,উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী বাবু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

You may also like

Leave a Comment