বিনামূল্যে IELTS কোর্স এখন সবার ঘরে ঘরে পৌঁছাতে অনলাইন প্লাটফর্ম Fiz-IELTS 

by News Room
জোবায়ের হোসেন সুবিদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ)থেকে :
বর্তমান বিশ্বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় প্রায় সব-কটি দেশের ৪৯% ছাত্রছাত্রী আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরিক্ষা কোর্স করছে।ফলস্বরূপ উচ্চশিক্ষার মানোন্নয়নে পারি জমাচ্ছে কানাডা,আমেরিকা,অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশে।
অনেকেই আবার এটিকে স্বপ্ন পূরণের ক্যারিয়ার হিসেবে আখ্যা দিচ্ছে।এই ভাষা শিক্ষার মাধ্যমে আধুনিক জগতে একধাপ এগিয়ে যাওয়া যায় অনায়েসে। তবে উক্ত কোর্সের জন্য আমাদের দেশে শহর হতে প্রান্তের, অনলাইন কিংবা অফলাইন সর্বস্তরেই শিক্ষার্থীদের গুণতে হয় ১০ হাজার টাকা হতে ক্ষেত্রবিশেষে কুড়ি হাজার টাকা।
এক্ষেত্রে সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য এক ভিন্ন পথ দেখাচ্ছেন Fiz-IELTS  নামক এক অনলাইন প্লাটফর্ম।
বলছিলাম, ০১লা-জানুয়ারি, ১৯৯৬ সনে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করা; মো মুস্তাফিজুর রহমান স্যার কর্তৃক প্রকাশিত ডিজিটাল অনলাইন IELTS কোর্স(Fiz-IELTS ) এর কথা।অনলাইন ফ্রি কোর্স প্লাটফর্মে তিনি ফিজ স্যার নামে বেশখ্যাত।
যিনি নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইউটিউব,ওয়াটসেপ, টেলিগ্রাম এবং Zoom app-এ বিনামূল্যে IELTS এর ফ্রি কোর্সটি চালু করেছেন।যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও শুধুমাত্র মুঠোফোন ব্যবহারের মাধ্যমে কোর্সটি সম্পূর্ণরুপে করতে পারবে।
সেইসঙ্গে তিনি খুব সুন্দর করে গুছিয়ে পাঠদান করেন যা তুলনামূলকভাবে শিক্ষার্থীদের কাছে অধিক গ্রহণযোগ্য।ফলে যেকোনো লেভেলের শিক্ষার্থীরা খুব সহজে তাদের পাঠ আয়ত্তে আনতে পারে।অন্যদিকে উক্ত কোর্সটি সম্পূর্ণ ফ্রি হওয়ায় দেশের গরিব-মেধাবী ও সাধারণ ছাত্রছাত্রী যাদের প্রবল ইচ্ছা থাকা সত্বেও অর্থের অনাটনে ভূগছে, তাদের জন্য এই প্লাটফর্মটি এক অবিশ্বাস্য অনুদান হবে বলে জানান অনেকই।

You may also like

Leave a Comment