সাবেক এমপি আশরাফ আলীর মৃত্যুতে স্বর্নালী সাহিত্য পর্ষদের শোক প্রকাশ

by News Room

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য মহম্মদ আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বর্নালী সাহিত্য পর্ষদ সিলেটের নেতৃবৃন্দ।
তারা এক শোক বার্তায় বলেন, দেশের এই কৃতি সন্তানের মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। মহান মুক্তিযুদ্ধে আশরাফ আলীর গৌরবোজ্জল ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণারে লেখা থাকবে।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হচ্ছেন- স্বর্নালী সাহিত্য পর্ষদ, সিলেট’র সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, সহ-সভাপতি হাজী শাহিনুর রহমান, তাওহীদ হোসেন রাসেল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সাদিক, সহ-সাধারণ সম্পাদক জিলুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রব খিজির।

You may also like

Leave a Comment