ছাতকের তরুণ ব্যবসায়ী সাইফুর রহমান সাহেদের ইন্তেকালে জয়নাল আবেদীন মহির শোক প্রকাশ 

by News Room

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাতকের তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক সাইফুর রহমান (সাহেদ) ইন্তেকাল করেছেন। খবর পেয়ে দ্রুত মৃত সাইফুর রহমানের বাসায় ছুটে যান ছাতক পৌর বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদীন মহি। এ সময় তিনি মৃতের পরিবারের সদস্য ও তার মায়ের প্রতি সান্ত্বনা ও শোক প্রকাশ করেন।

জয়নাল আবেদীন মহি বলেন, “সাহেদ অত্র এলাকার মধ্যে খুবই ভালো মানুষ ছিলেন। তার এই মৃত্যু এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।” এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সদস্য শহিদুল ইসলাম সুহেল।

সাইফুর রহমান (সাহেদ) ছাতকের সমাজসেবা ও ব্যবসায়িক অঙ্গনে সবার কাছে পরিচিত ও প্রশংসিত ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে শোকাহত এলাকাবাসী তার রুহের মাগফেরাত কামনা করছেন।

You may also like

Leave a Comment