গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময়

by News Room

স্টাফ রি‌পোর্টার: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সঙ্গে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে আপনাদের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তা পুরো দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আপনারা উপজেলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।

সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশীদার। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, মানুষের অভাব-অভিযোগ ও জনদুর্ভোগের চিত্র উঠে আসে। অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তবে যেসব ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরা সম্ভব।

মতবিনিময় সভায় গোলাপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে গোলাপগঞ্জ চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসন, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় ইউএনও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, ক্রীড়াবিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু এবং কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম শাকিল।

You may also like

Leave a Comment