340
নিজস্বপ্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও সিলেটরির্পোট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী ছিনতাইর শিকার হয়েছেন। গতকাল (শনিবার ৯ মে) রাত সাড়ে ৩ ঘটিকার সময় সিলেট নগরীর ধোপাদিঘীরপার-নাইওরপোল এলাকায় ছিনতাইর ঘটনাঘটে।
জানাগেছে, রুহুল আমীন নগরী রাতে বাসযোগে ঢাকা থেকে আসছিলেন। কদমতলী বাসটার্মিনাল থেকে রিকসাযোগে মিরাবাজার বাসায় আসার পথে মোটর সাইকেলআরোহী ২ যুবক অস্ত্রের মুখে রিকসার গতিরোধ করে ব্যবহৃত ( গ্রামিন ও রবি সিম চলমান ) ২ টি মোবাইলসেট, নগদ ২হাজার টাকা,ভোটার আইডিকার্ডখঃ প্রয়োজনীয় কিছুকাগজ পত্র নিয়ে যায়। রিকসা চালকসহ নগরীকে অস্ত্রের ভয়দেখিয়ে জিম্মি করে ছিনতাই শেষে কিছুদুর যাওয়ার পর চিৎকার দিলে একজন চোকিদার আসতে আসতে তৎক্ষনাত ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে সুবহানীঘাটের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।
