দোয়ারাবাজার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও মাঠ গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন 

by News Room
 জোবায়ের হোসেন সুবিদ,দোয়ারাবাজার থেকে :
শুক্রবার বিকালে টেংরা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্কুল  ব্যবস্থাপনা কমিটির সভাপতি শের মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে সুনামগঞ্জ-৫, ছাতক দোয়ারাবাজার  আসনের  সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি  দোয়ারাবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ,টেংরা টিলা মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত মুক্তিযোদ্ধা এম.এ হালিম বীর প্রতীক  ভবন এবং একই সঙ্গে খেলার মাঠ গ্যালারি শুভ  উদ্বোধন করেন।
 উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন,
আওয়ামিলীগ সার্বিক উন্নয়নের সরকার। এই সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থার পাশাপাশি দেশের সকল স্তরের বেশ উন্নতি সাধন হয়েছে যা অন্য সরকারের আমলে করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন,ছাতক দোয়ারাবাজারে এই উন্নয়ন অব্যাহত থাকবে।শিক্ষাখাতে গড়ে তোলা হবে আরও নতুন প্রকল্প এবং ছাতক দোয়ারাবাজারের উন্নয়ন বেগবান হবে বলে তিনি  আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন; উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিস আলী বীর প্রতীক এবং উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী বাবু ও আরও গণমান্য  অনেক ব্যক্তিবর্গ।

You may also like

Leave a Comment