সিলেটে হাজারো জনতার কণ্ঠে জাতীয় সঙ্গীত

by News Room

ইয়াহইয়া আহমদ : বিশ্ব রেকর্ড গড়ার ল্েয সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে “লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে” কণ্ঠ মিলালো সিলেটের হাজারো জনতা।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সারা বাংলার কোটি মানুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সিলেটের হাজারো মানুষ গেয়ে উঠেন “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” সকাল ১১ টায় মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল সাড়ে ৮ টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সঙ্গীত গাইতে আসেন শিার্থীরা। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিভিন্ন পেশার দেশপ্রেমিক মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডের সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সারোয়ার আহমদ আবদাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, সুজন সিলেটের সভাপতি ফারুক আহমদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

You may also like

Leave a Comment