মহান স্বাধীনতা দিবসের র‌্যালিতে পুলিশি হামলা, গুলি ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবির

by News Room

মহান স্বাধীনতা দিবস উপল্েয ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী আয়োজিত র‌্যালিতে পুলিশি হামলা, গুলিবর্ষণ ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট শিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, সেক্রেটারী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ, শাবিপ্রবি সভাপতি এহসানুল করিম, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও সিলেট পূর্বের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ দস্তগীর  বলেন, মহান স্বাধীনতা দিবস উপলে ছাত্রশিবির আয়োজিত র‌্যালিতে পুলিশের ন্যাক্কারজনক হামলা সিলেটবাসীকে হতবাক করেছে। স্বাধীনতার এ দিনে পুলিশের এই আচরণ প্রমাণ করে, আওয়ামীলীগ সরকার দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বড় শত্রু।
নেতৃবৃন্দ বলেন, দেশবাসী জানে, আওয়ামীলীগ স্বাধীনতা চেতনার বড় ব্যবসায়ী। যেখানে ছাত্রশিবির শান্তিপূর্ণ র‌্যালি বের করেছে, সেখানে কেন পুলিশ এমন দিনে আগ বাড়িয়ে হামলা করবে? এই প্রশ্ন আজ সারাদেশের প্রত্যেক সচেতন মানুষের। সরকার যখন স্বাধীনতার চেতনার কথা বলে মুখে ফেনা তোলার পাশাপাশি এ ধরণের আচরণ করছে, তখন তাদের অবস্থান বুঝতে কারোর বাকি থাকে না। আমরা স্পষ্ট বলছি, বাংলাদেশ আওয়ামীলীগের নয়, ১৬ কোটি মানুষের। সর্বস্তরের জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। আওয়ামীলীগ দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিনষ্ট করতে যে ষড়যন্ত্র শুরু করেছে জনগণই আন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে।
নেতৃবৃন্দ অগণতান্ত্রিক ও মানবাধিকার লংঘনকারী আচরণ থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

You may also like

Leave a Comment