সংগীত দিবসে ফ্রান্সে সাংস্কৃতিক সন্ধ্যা

by News Room

কাওছার আদিল চৌধুরী

সংস্কৃতি ও গান একে অন্যের পরিপূরক । তাইতো সংস্কৃতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র  করে রচিত হয় গান।  মানুষের মুক্তির হাতিয়ার হিসেবে গানের ভূমিকা অনস্বীকার্য ।

একুশে জুন বিশ্ব সংস্কৃতি সংগীত দিবস এ  ফরাসিদের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই আয়োজন উদযাপন করেন । সংগীত দিবসকে ফরাসি ভাষায় বলা হয় ফেত -দোলা মিউজিক ।এর মূল উদ্দেশ্য হলো ফরাসি গানকে প্রচার করা ।এই দিনটিতে ফ্রান্সের রাস্তাঘাটে গান-বাজনা কনসার্ট করার জন্য সরকারের অনুমোদন প্রদান করা হয়।এই উপলক্ষে বাংলাদেশি সংগঠন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স এর উদ্যোগে শুক্রবার পারিসের লা কর্নবের একটি হলে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয় । এলান খানের সভাপতিতে  আয়োজিত অনুষ্ঠানে গানে মাতিয়ে তুলেন জনপ্রিয় সংগীত শিল্পীরা ।সাংবাদিক অমিত চৌধুরী ও কাওসার আমাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্সে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ  । অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশ দুটো দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়.।সঙ্গীত দিবসের বিষয়ে বক্তব্য রাখেন কমিউনিটির ব্যক্তিত্ব হাসনাত জাহান ,বাংলাদেশ ওমেন্স কমিউনিটির সভাপতি আয়েশা সুলতানা্‌ ,ইপিএস কমিউনিটির সেক্রেটারি ইব্রাহিম  , সহ-সভাপতি  জুয়েল ডিয়ার লেলিন ,সাংবাদিক নাজমুল করি্‌ রাসেল আহমদ সাবুল আহমদ, বাদল পালসহ অনেকে। গান পরিবেশন করেন সুমা দাস, অসমাপ্ত ব্যান্ডের গৌতম বিশ্বা্‌ ,তবলা পরিচালনা করেন শিপন্‌ ,শিল্পী ফাতেমা খান  । অনুষ্ঠানের শেষ প্রান্তে সমবেত সংগীত সংগীতে সবাই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাচে গানে আনন্দে মেতে ছিলেন সকলেই ।প্রবাসী বাংলাদেশীরা বলেন বিদেশে কাজ কর্মের প্রচুর ব্যস্ততার মাঝে এই ধরনের বিনোদন আমাদের অবশ্যই কিছুটা প্রয়োজন ।এতে করে আমাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় ।

You may also like

Leave a Comment