মাওলানা মান্নানের চিকিৎসার খোঁজ নিলেন জৈন্তাপুরের বিশিষ্টজনেরা

by News Room

জৈন্তাপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ,শিক্ষাবিদ ও সমাজসেবক চারিকাটা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা,কাজী সমিতি সিলেট জেলার সভাপতি দীর্ঘদিন থেকে অসুস্থ মাওলানা আব্দুল মান্নান এর চিকিৎসার খোঁজ খবর নিলেন জৈন্তাপুরের বিশিষ্টজনেরা।

সোমবার (২৪ জুন) বিকেলে নগরীর ইসলামপুরস্হ বাসভবনে তাঁকে দেখতে যান বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মোঃ আব্দুল্লাহ,শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আব্দুর রব,সিলেট জেলা বারের আইনজীবি সিনিয়র এডভোকেট মো: আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সেলিম মোঃ আলী আসগর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জৈষ্ঠ্য সাংবাদিক গোলজার আহমদ হেলাল।

তারা মাওলানা আব্দুল মান্নানের পাশে কিছু সময় কাটান ও তাঁর খোঁজ খবর নেন।এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান এর ছেলে এডভোকেট ছালিম জাহাঙ্গীর শামীম।

You may also like

Leave a Comment