কাওছার আদিল চৌধুরী ,ফ্রান্স থেকে :
গত রবিবার বর্ণিল আয়োজনে বৈশাখী উৎসব ও বাংলার মেলা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের স্টারিংগার্ডে অবস্থিত জরিস পার্কে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিলেন স্বরলিপি শিল্পীগোষ্ঠী। এই উৎসব পরিণত হয়েছিল ফ্রান্সে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের এক মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত শিল্পী বেলি আফরোজ ও লায়লা। তারা নাচ গান গেয়ে প্রবাসী বাংলাদেশীদের কে আনন্দ বিনোদন দিয়ে মুখরিত করে তুলেন। পাশাপাশি নাচ, গান ,নৃত্য দলীয় সংগীত প্রদর্শন করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর স্থানীয় সদস্যরা। আবহাওয়া ভালো থাকায় এবং উন্মুক্ত স্থানে কনসার্ট আয়োজন করায় দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা ব্যবসায়ী সাত্তার আলী সুমন সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত স্থান রিপাবলীকে অনুষ্ঠিত না হয়ে জোড়িস পার্কে অনুষ্ঠিত হয়। এ বছর অলিম্পিকের কারণে রিপাবলিকে সংস্কারকাজ চলছিল বিধায় প্রশাসনের পক্ষ থেকে স্থান পরিবর্তন করা হয়। অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ ছাড়াও সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর নিরাপত্তাকর্মীরাও। অনুষ্ঠান শেষে আয়োজকরা সবাইকে শুভেচ্ছা জানান এবং এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার ঘোষণা দেন।
