আব্দুল মোহিত, মাধবপুর থেকে:
মোহাম্মদ নাজমুল হক। পেশায় একজন সেফটি অফিসার। বর্তমানে সামিট বিবিয়ানা পাওয়ার প্লান্ট নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। লেখাপড়া জীবন শেষ করেছেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ থেকে। পেশাজীবন এক রকম হলেও তার ব্যক্তিগত জীবনে রয়েছে ভিন্নতা। অন্যদের মতো তার শৈশব কেটেছে সীমান্ত ঘেষা কোন এক গ্রামে। গ্রামের পাশ কাটিয়ে বয়ে গেছে সোনাই নদী। কৈশরিক চঞ্চলতা ও দুরন্তপনা তার ছিল ব্যতিক্রম। ছোটবেলা থেকেই কোন একটি বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা মগ্ন থাকতেন। দূরের আকাশের দিকে তাকিয়ে ভাবতেন সুবিশাল সৃষ্টি নিয়ে। নির্জন কক্ষে একা বসে থাকা তার একটা চারিত্রিক রূপ। স্কুলের দেয়ালিক পত্রিকার মাধ্যমেই তার লেখালেখি জীবন শুরু। লিখতেন ছোট গল্প ও কবিতা। ২০০২ সালে তার লেখা প্রথম গল্পের বই “শেষ কথা “প্রকাশিত হয়। এরপরে পর্যায়ক্রমে “অপরাজিতা ও নীলরঙা হাসি “প্রকাশিত হয়। এসব ছাড়াও অনলাইন প্লাটফর্মে রয়েছে ব্যাপক বিস্তৃতি। অনলাইনের জটিল এবং কঠিন বিষয় সমূহ আয়ত্তে এনে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। কর্মজীবনে তিনি একজন সফল ফ্রিল্যান্সার ও বটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে রয়েছে তার বিশাল মেম্বারের দুইটি পেইজ। পেইজ গুলিতে প্রতিনিয়ত সাইবার নিরাপত্তা ও মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। তার বিশাল কর্ম ব্যস্ততার মধ্যেও তিনি অনলাইন প্লাটফর্ম এবং লেখালেখি চালিয়ে যেতে চান। তিনি দেশের এবং দেশের জনগণের জন্য নিজেকে বিলীন করে কাজ করতে ইচ্ছুক।
