সিলেটে স্বাধীনতা দিবসে শিবিরের র‌্যালীতে পুলিশের গুলিতে আহত ৮ ॥ গ্রেফতার ২

by News Room

স্টাফ রিপোর্টার : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী একটি র‌্যালী বের করে। র‌্যালীটি বুধবার সকাল ৭ টার সময় লামাবাজারস্থ মদন মোহন কলেজ রোড থেকে শুরু করে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, র‌্যালী-সমাবেশ শেষ করে শিবির নেতাকর্মীরা ফেরার পথে জিতু মিয়ার পয়েন্টে কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হামলা করে। এতে বিরাট সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পরে ২১ জন আহত হয়। এর মধ্যে ৬ জন পুলিশ সদস্য বাকী ১৫ জন শিবিরের কর্মী ৮ জন গুলিবিদ্ধ। ২ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-শিবিরের র‌্যালীতে আমরা বাধা দিলে শিবির কর্মীরা আমাদের উপর ইট-পাটকেল নিপে করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ৩২ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ব্যবহার করি। শিবিরের ছুড়া ইট-পাটকেলে পুলিশের ৬ জন কনষ্টেবল আহত হয়েছেন। তারা বর্তমানে পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   পুলিশ ২ জন শিবির কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।
অপর দিকে শিবিরের মহানগর এক নেতার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আওয়ামী জালিম সরকার আমাদের স্বাধীনতা হরণ করতে চায়। এরই ধারাবাহিকতায় তারা আমাদের শান্তিপূর্ণ র‌্যালীতে তাদের পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৮ নেতাকর্মী গুলিবিদ্ধ। ২ জনের অবস্থা আশঙ্কাজনক ও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। আহতরা সিলেটের প্রাইভেট কিনিকে চিকিৎসাধীন আছেন। কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

You may also like

Leave a Comment