মহান স্বাধীনতা দিবস ২০১৪ উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, শোষণহীন সমাজ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠাকল্পে জাতীয়তাবোধের চেতনা ও নিজস্ব সংস্কৃতিকে লালন করতে হবে। মা, মাতৃভাষা ও দেশকে মনে প্রাণে উপলব্ধির মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে এবং স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ দিতে সকল সংকীর্ণতার উর্দ্ধে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ জন্য তিনি তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, পদার্থ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. ইয়াসমীন হক, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, আইসিটি অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং সিএসই বিভাগের প্রধান চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শেখ আশরাফুর রহমান, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রমা ইসলাম, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান এবং আইন ও বিচার বিভাগের সিনিয়র প্রভাষক গাজী সাইফুল হাসান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা বিষয়ক গান পরিবেশন করেন।
অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন এলএল.বি অনার্সের মো. তানভীর হাসান, রাজিয়া সুলতানা চৌধুরী এবং রুমানা জাহান প্রমি।
