কায়েস মাহমুদ, লন্ডন থেকে :গত (৫ মার্চ) মঙ্গলবার বিকালে লন্ডনে অনলাইন এক্টিভিস্ট ফোরাম (ইউ কে) কর্তৃক অবৈধ নির্বাচন ২০২৪ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আয়োজিত ইস্ট লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। তিনি বলেন, অনতিবিলম্বে আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ দেশের সকল আলেম ওলামাদের কে জেল থেকে মুক্তি দিতে হবে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী শাহরিয়ার আলম সিপার,সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মুনিম।
অনলাইন এক্টিভিষ্ট ফোরাম এর সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তরুণ আইনজীবী সাইফুর রহমান পারভেজ, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের উপদেষ্টা আব্দুল আলী, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও কায়েস মাহমুদ, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটর্সেল সভাপতি জাকের হোসেন চৌধুরী, জাস্টিস ফর ভিকটিমের সভাপতি মো: জহিরুল ইসলাম, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সদস্য ও বড়লেখা ডিগ্রি কলেজের সভাপতি তারেক আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক আরশাদ হোসেন টিপু, ফাইট ফর রাইটের সভাপতি রায়হান উদ্দিন, অনলাইন এক্টিভিষ্ট রায়হান চৌধুরী ও রাসেল আহমদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী মো: ফরহাদ আলী, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সদস্য আব্দুল্লাহ আল মুনিম ও সামছুদ্দোহা মন্জু, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ফোরামের সদস্য বদরুল ইসলাম, খন্দকার আফ্ফান, হাফেজ আব্দুস সালাম,মো: অহিদুল ইসলাম, শামিম উদ্দীন, তানভীর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসাইন প্রমুখ।
