সিলেটের জেলা প্রশাসক কর্তৃক প্রবাসী সম্মাননায় ভূষিত হয়েছেন গোলাপগঞ্জের কীর্তিমান ব্যাক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান।সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে (শনিবার,২৭ ডিসেম্বর, ২০২৫ইং) নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দেশে ও প্রবাসে বিশেষ অবদান রাখা প্রবাসীদের সম্মাননা দেয়া হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভঅগীয় কমিশনার,সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সফল শিক্ষাবিদ হিসেবে দেশে ও প্রবাসে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ উক্ত অনুষ্টানে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করে সম্মাননায় ভূষিত হন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওঃ আতিকুর রহমান।
তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর শেখপুর গ্রামের মরহুম কুতুব আলীর পুত্র। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে স্ব-পরিবারে বসবাস করছেন।
তিনি বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এবং ফুলবাড়ী ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বিগত ২৫ বৎসর ও আল-কোরআন একাডেমি অফ মিশিগানে প্রায় একযুগ নিষ্টা এবং আন্তরিকতার সাথে শিক্ষকতার মহান দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর আন্তরিকতা, প্রজ্ঞা এবং সেবার জন্য তিনি ইতিপূর্বে দেশে বিদেশে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছেন। তিনি শিক্ষাদান এবং সমাজসেবার মাধ্যমে বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অবদান রেখে যাচ্ছেন।
সম্মাননা গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে জেলা প্রশসনকে এ মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে নিজের পরিবার শিক্ষকবৃন্দ ও বন্দু-বান্ধবদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
