ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র নতুন কমিটি গঠন

by News Room

ডেস্ক নিউজ: ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন একতা শিল্পী গোষ্ঠী’র ২০২৪ সেসনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার বিকেলে স্হানীয় মিলনায়তনে সংগঠনের উপদেষ্টা পরিষদের পরামর্শ অনুযায়ী নতুন কমিটি গঠন সম্পন্ন হয়। পরিচালক হিসেবে মাহমুদুল হাসান মিছবাহ, সহকারী পরিচালক পদে এম সাইফুদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। কমিটির অন্যান্যরা হলেন, অর্থ সম্পাদক হামিদুর রহমান মাছরুর, প্রচার সম্পাদক এমরান হাসান, প্রকাশনা সম্পাদক এম কাউছার আহমদ। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর আহমদ জাকির নতুন কমিটির সকলের উদ্দেশ্যে বলেন, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সংগঠন একতা শিল্পী গোষ্ঠী’র নতুন নেতৃত্বে এগিয়ে যাবে। আশা রাখি নিজেদের যোগ্যতাকে কাজি লাগিয়ে সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রাখবেন। আপনাদের দায়িত্ব পালন যেন মহান আল্লাহর সন্তোষ্টির জন্য হয়। মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থতার ও দক্ষতার সহীত দায়িত্ব পালন করার তাওফিক দিক।

You may also like

Leave a Comment