ছাতক প্রতিনিধি: ছাতক প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শহরের চিলিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি যেন ছিলো যেন সাংবাদিকদের এক মিলন মেলা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আলীম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর দেওয়ান মনা, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু।
স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক তানভীর আহমদ জাকির, বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সদস্য তমাল পোদ্দার, হাবিবুর রহমান নাসির, সাংবাদিক নাজমুল হাসান জুয়েল, আবু বক্কর সিদ্দিক, ফয়ছল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজ উদ্দিন রাজু, এডভোকেট হামিদুর রহমান বাবলু, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক আমির আলী, সেলিম মাহবুব, আবু বক্কর সিদ্দিক চৌধুরী, সুজন তালুকদার, আলী হোসেন, মো.খালেদ মিয়া, জামিল আহমদ, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম রুবেল, আলাল মিয়া প্রমুখ।
