বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিকট ফ্রান্স প্রবাসী সংগঠন আয়বার সাত দফা দাবি

by News Room

কাওছার আদিল চৌধুরী

ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের অন্যতম শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন বা আয়বার পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিকট সাত দফা দাবি জানানো হয়েছে । এই সপ্তাহে সংগঠন কি এরিয়ার যোগ করতে উপলক্ষে প্যারিসের আয়বা সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রবাসীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য অনুষ্ঠানে আহ্বান জানানো হয়।
সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতি ও মহাসচিব কাজী এনায়েতুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমদাদুল হক স্বপন, সুব্রত ভট্টাচার্য শুভ সহ বিভিন্ন দেশের আয়বার নেতারা। অনুষ্ঠানে উত্থাপিত দাবিগুলো হলো- ইউরোপীয় দেশগুলোর ভিসা ঢাকা থেকে প্রাপ্তি সহজ করা, বিদেশের প্রতিটি দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশনের দালাল মুক্ত করে সেবার মান নিশ্চিত করা, জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড প্রদান করা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ করা, বিদেশে অনিয়মিতদের জন্য ঢাকা থেকে বৈধতার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা অভিবাসন সহ বিমানের টিকেট মূল্য হ্রাস করা।
অনুষ্ঠানে সময় উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment