‘ভারতের পণ্য বর্জন আন্দোলনে সচেতন হওয়া উচিত “-মাহবুব

by News Room

প্রবাস ডেস্ক :

স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু হলেও আজ তারা বাংলাদেশের মানুষের বুকের ওপর পাথরের মতো চেপে বসে আছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস লন্ডন মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুব আলম । তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার ভারতের সকল অযৌক্তিক প্রস্তাব মেনে নিচ্ছে৷বর্ডারে প্রতিনিয়ত বাংলাদেশি মানুষ হত্যা করা হচ্ছে। বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে শত মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে ভারত সরকার। তাছাড়া বাংলাদেশের সমাজ,সংস্কৃতি এবং রাজনীতিতে ভারতীয় আধিপত্য বিস্তারে আওয়ামিলীগ সহযোগিতা করছে। ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতেও দ্বিধাবোধ করবেনা বলে মন্তব্য করেন এই নেতা। ‘ভারতের পণ্য বর্জন আন্দোলনে সবাইকে আরো সচেতন হওয়ার  আহবান করেন তিনি।

সোমবার (২৩ এপ্রিল ২০২৪) যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন

You may also like

Leave a Comment