রনবীর এখনো বিয়ের প্রস্তাব দেয়নি

by News Room

সিলেটের খবর ডেস্ক:স্পেনের বিচে দুজনের ছুটি কাটানোর ছবি মিডিয়ায় প্রকাশের পর থেকেই বলিউডে আলোচনার শীর্ষে থেকেছেন রনবীর-ক্যাটরিনা। গত বছরের হটেস্ট জুটি ছিলেন তারাই। কফি উইথ করণের শোয়ে এসে করিনাও ক্যাট-রনবীরের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বললেও ক্যাটরিনা কিন্তু জানিয়ে দিলেন রনবীর তাকে মোটেও বিয়ের প্রস্তাব দেননি।
তবে জানা যাচ্ছে, ক্যাটরিনা যাই বলুন না কেন বিয়ে করতে যথেষ্ট উৎসাহী রনবীর। ইতিমধ্যেই বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন। ক্যাটরিনাই নাকি এখন ক্যারিয়ারে মনোনিবেশ করার জন্য বিয়ে করতে ইচ্ছুক নন।
এর আগে এক সাক্ষাৎকারে রনবীর বলেছিলেন, ২৮ বছর বয়সে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তিনি। যদিও সেই বয়স এখন পেরিয়ে গিয়েছেন তিনি। রনবীরের বর্তমানে রনবীরের বয়স ৩১, ক্যাটরিনার ২৯। এ বছর কি বাজবে বিয়ের সানাই? জানতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই দর্শকদের।

You may also like

Leave a Comment