সিলেটের খবর ডেস্ক:সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। দেশের স্বাধীনতা রক্ষায় শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। দেশের জনগনের নিরাপত্তা ও সংবিধান রক্ষায় ৫ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পদপ্রার্থী ইমরান আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। পিছিয়েপড়া জৈন্তিয়ার উন্নয়নে ইমরান আহমদ নিরলসভাবে কাজ করেছেন। তারঁ উন্নয়ন কর্মকান্ডের কথা বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে স্বাধীনতার পক্ষের প্রার্থীকে নির্বাচিত করতে আরো ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা প্রতিরোধ করতে শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করা প্রয়োজন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা মহাজোট সরকার কে আবারও দেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া প্রয়োজন। গতকাল ১ জানুয়ারি বুধবার বিকেলে জৈন্তাপুর উপজেলার বটতলায় নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইমরান আহমদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস এমপি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল্লাহ। ইমরান আহমদ বলেন, বিগত ৩০ বছর থেকে পিছিয়েপড়া জৈন্তার মাটি ও মানুষের উন্নয়নে আমি কাজ করার জন্য প্রাণপ্রণ চেষ্ঠা করেছি। জৈন্তাকে একটিআলোকিত ও সমৃদ্ধশালী জনপদ হিসাবে পরিণত করতে আমার চেষ্টা অব্যাহত ছিল। জীবনের শেষদিন পর্যন্ত এই অঞ্চলের মাটি ও মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। বিগত ৫ বছরে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুতায়ন সহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ বাস্তবায়ন করা হয়েছে। তিনি ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের উপস্থাপনায় জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন আব্দুল হক, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, আলীরগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক প্রমুখ।
জৈন্তাপুরে নৌকা মার্কার সমর্থনে জনসভা
231
previous post
