সেই দুই ‘বন্ধু’ এবার একান্তে সময় কাটালেন থার্টি ফাষ্ট নাইটে। মঙ্গলবার রাতভর তারা একসঙ্গেই ছিলেন। যদিও এসময় তাদের সঙ্গে আরো অনেকেই ছিলেন। এদের মধ্যে ছিলেন আরেক অভিনেতা আনিসুর রহমান মিলনও।
জানা গেছে, ভালোবাসার রং দিয়ে বাজারমাত করেন এই জুটি। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই তারা বন্ধু-বান্ধবদের নিয়ে হৈ-হুল্লোরে মেতে ওঠেন বাপ্পী ও মাহী। তবে এরই মধ্যে সবাইকে ফাঁকি দিয়ে ‘প্রেম’ও সেরেছেন দুজনে। তাদের মধ্যে বিশেষ সম্পর্ক আছে জেনে অন্যরাও আর এ নিয়ে মাথা ঘামাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাহি ও বাপ্পির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, ‘তাদের ভেতর ভালো বন্ধুত্ব থেকেই এখন তা পরিণত হয়েছে প্রেমে। শুটিংস্পটে নিজেদের দেখা না হলেও ফেসবুক ও ফোনে ব্যস্ত থাকেন এই প্রেমিক যুগল। অনেকটাই চুপিসারেই চালিয়ে যাচ্ছেন নিজেদের প্রেমপর্ব। পরিচালক পরিচিত থাকলে একে অপরের শুটিং স্পটেও টু মারেন তারা। আর তাদের প্রকাশ্য খুনসুটিও দেখার মতো।’
