301
মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি; নবীগঞ্জে আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসূল রাহেল চৌধুরীকে বইতল বললেন বর্তমান মেয়র ও বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী। এ ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীর পাশাপাশি সুশীল সমাজে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তীব্র ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে পৌরবাসীর মধ্যে। নৌকা মার্কার প্রচারণায় নেমে এক পথসভায় এমন অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার ৭ জানুয়ারী সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে এক পথ সভায় অভিযোগ তুলে ধরেন সুমন। এসময় সুমন আরোও বলেন, এখানে আইসা বক্তব্য দিতে গিয়া তো ভয় পাইয়া গেছি, কারন এই রাহেল এত বছর নবীগঞ্জ পৌরসভায় বসবাস করার পর ও সম্মানিত মেয়র সাহেব ছাবির আহমেদ যদি রাহেলকে বইতল বলেন, তাহলে আমি তো চুনারুঘাট থাইকা আইছি আমিও বইতল। থানার ওসি ও বইতল ইউএনও ও বইতল, প্রবাসীরাও বইতল। এই ছাবির আহমেদ বিএনপির প্রার্থী তাইনের আমলে যে উন্নয়ন হইছে আ” করলে মশা ঢুইকা যায় এ উন্নয়ন হইছে। এব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ধানের শীষের প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায় নৌকার মাঝি রাহেল চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড আনমনু গ্রাম ও নবীগঞ্জ মধ্য বাজারের বাসিন্দা। নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও স¤্রান্ত পরিবারে তার জন্ম।
