হবিগঞ্জের চুনারুঘাটে ইসলামী ব্যাংকের ৩৯১তম শাখা উদ্বোধন

by News Room

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩৯১তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ  উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর ও চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান।

সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন চুনারুঘাট শাখা প্রধান আবু সাদাত মওদুদ আহমদ। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন হবিগনজ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান, দক্ষিনাচরণ পাইলট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তৈয়বা খাতুন, ব্যবসায়ী হৃদয় রায়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া শামসুল উলুমের মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান কাউন্সিলর ও চেয়ারম্যানবৃন্দ, ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও রেমিট্যান্স গ্রাহকগন এবং বিপুল সংখ্যক মহিলা গ্রাহক উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment