সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ।
মাসুক উদ্দিন : ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
তিনি বলেন, নবনির্বাচিতরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি তারা যেসকল গণমাধ্যমে যুক্ত রয়েছেন তাতে সরকারের সকল উন্নয়ন তুলে ধরে সরকারের হাতকে আরো শক্তিশালী করে তুলবেন বলে আমি বিশ্বাস করি। তাদের হাত ধরে সৃষ্টিহোক নতুন নেতৃত্ব। নতুনরা নতুন কিছু করে এ অঞ্চলের মানুষকে চমক দেখাবে এমন প্রত্যাশা থাকলো।
আসাদ উদ্দিন : ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, সিলেট চেম্বর অব কমার্সের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
তিনি বলেন, দক্ষিণ সুরমা এলাকা নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এই প্রেসক্লাব তাদের নিজস্বতা বহন করে দীর্ঘকাল থেকে। তাদের ঐক্য আমাকে অনুপ্রাণিত করে। এবার নতুন নেতৃত্ব নতুন চমক সৃষ্টি করেছে। নতুনদের হাত ধরে প্রেসক্লাব আরো এগিয়ে যাবে-সেই প্রত্যাশা রইলো।
আজাদুর রহমান আজাদ : ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ২০ নম্বর ওয়ার্ডের টানা ৪ বারের কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
তিনি বলেন, অভিনন্দন তরুণ নেতৃত্বকে। এই নেতৃত্ব ক্লাবের সকল কাজে সফল হোক।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ : ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের। তারা এক বিবৃতিতে নবনির্বাচিদের সকল কাজের সফলতা কামনা করেন।
