রতনগঞ্জ থেকে জাল নোটসহ বিয়ানীবাজারের যুবককে পুলিশে দিলো জনতা

by News Room

তৌহিদ জিহান চৌধুরী,বিয়ানীবাজার থেকে:জকিগঞ্জের রতনগঞ্জ বাজার থেকে জাল নোটসহ এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ব্যাক্তি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের মান্দারগ্রামের নিজাম উদ্দীনের ছেলে মারুফ আহমদ (২৬) বলে জানাগেছে।

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রতনগঞ্জ বাজারের একটি দোকানে কেনাকাটা শেষে মারুফ আহমদ ৫০০ টাকার একটি নোট দেন। দোকান মালিকের কাছে নোটটি জাল সন্দেহ হওয়ায় তিনি ঐ যুবককে আটক করেন। তাকে তল্লাসি করে ব্যবহৃত মোটরসাইকেলের হেলমেটের ভিতর থেকে আরও প্রায় কয়েকটি পাঁচশত টাকার জাল নোট পাওয়া যায়।

এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়। পরে বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ এসে মারুফ আহমদকেসহ মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। এছাড়াও জালনোটের ব্যবসায়ী মারুফ এর আগে রতনগঞ্জ বাজারে আরো কয়েকজন ব্যবসায়ীকে জাল নোট দিয়ে ঠকিয়েছে বলে তিনি জানান। জকিগঞ্জ থানার এসআই নোটন চৌধুরী জানান, জাল ১ হাজার টাকার দুটি নোটসহ ৫শ টাকার কয়েকটি নোট পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।

You may also like

Leave a Comment