শাহপরান ও সুরমা গেট এলাকায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শাহপরান ও সুরমা গেট এলাকায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

by News Room

সিলেটে দুই ফার্মেসীকে ২১ হাজার টাকা জরিমানা করল মোবাইল কোর্ট।

সিলেট জেলার শাহপরান গেট সংলগ্ন কাঁচা বাজার ও বাইপাস সড়কের সুরমা গেইট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি বেশ কিছু ফার্মাসী পরিদর্শন করেন।

মোবাইল কোর্ট অভিযানকালে ০২টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।এ সময় ০২টি মামলা দায়ের করে মোট ২১,০০০ (একুশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

You may also like

Leave a Comment