আগামীকাল জুলাই শহিদ দিবস: জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

আগামীকাল জুলাই শহিদ দিবস: জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

by News Room

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস। ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির মধ্যে ১৬ জুলাই সকাল ১০:০০ টায় নগরীর রিকাবীবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সুবিধাজনক সময়ে জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্মরণসভা ইত্যাদি।

জেলা প্রশাসন, সিলেট কর্তৃক আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।এছাড়া বর্ণিত অনুষ্ঠানসূচি ও জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে উপজেলা পর্যায়ে জুলাই শহীদ দিবস পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

You may also like

Leave a Comment