ছাতক প্রতিনিধি: ছাতকের প্রাচীনতম সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী কালীবাড়ী পূজা মন্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণদাস রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী। বক্তব্য রাখেন, কালীবাড়ীর প্রবীন মুরব্বী ঝর্না চৌধুরী, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, কোষাধ্যক্ষ ননী ভোষন চৌধুরী, সাবেক কমিটির কোষাধ্যক্ষ পার্থ সারথী ভট্টাচার্য , যুগ্ম সম্পাদক হীরক চৌধুরী মুন্না প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অরুন দাসকে সভাপতি, বিজয় রায়কে সাধারন সম্পাদক ও পার্থ সারথী ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ করে কালীবাড়ী পূজা মন্ডপে ৯৮তম শারদীয় উৎসব পালনে নতুন কমিটি ঘোষনা করা হয়।
ছাতকে কালীবাড়ী পূজামন্ডপ কমিটির সভাপতি অরুন দাস, সাধারন সম্পাদক বিজয় রায়
362
