নবীগঞ্জে সাংবাদিক নাবেদ মিয়ার নামে ফেসবুকে ভুয়া একাউন্ট : থানায় জিডি

by News Room

নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জের তরুণ সাংবাদিক অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাবেদ মিয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট তৈরী করেছে একটি কুচক্রিমহল। এ ঘটনায় প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক নাবেদ মিয়া। অভিযোগ সুত্রে জানাগেছে, নাবেদ মিয়ার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া একাউন্ট তৈরী নবীগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে করে বিভ্রত সাংবাদিক নাবেদ মিয়ার পরিবার। এ ঘটনায় নবীগঞ্জের সকল সাংবাদিকদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ বলেন, সাংবাদিক নাবেদ মিয়া থানায় একটি জিডি করেছেন। তদন্তপূর্বক যথাযত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment