নাবেদ মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি:: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রতিদন্ধিকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রবিবার নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৪জন, যথাক্রমে সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, মানবজমিন প্রতিনিধি এম এ বাছিত, সিলেটের ডাক প্রতিনিধি রাকিল হোসেন, বিজয়ের প্রতিধ্বনির মুরাদ আহমদ। সহ-সভাপতি পদে ২জন হলেন, আবু তালেব ও এম এ মুহিত। সাধারন সম্পাদক পদে ২জন, কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া ও এনটিভির প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু। যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন, নাবেদ মিয়া ও তৌহিদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী মুজাহিদ আলম চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ শওকত আলী।
উল্লেখ্য তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এবং আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।
