অমর প্রেম কাহিনী : শুভ্রামনি

by News Room

(১)
পৃথিবীতে আছে, হাজারও নারীর
প্রেমের নিদর্শন
সমাধির পাড়ে শুয়ে তারা করে,
অশ্রু বিসর্জন!

(২)
হেলেন এসেছে প্রেমের টানে
প্যারিসের কাছে ছুটে
ইতিহাসে আরও হাজারও প্রেম
এমনই উঠেছে ফুটে!
এরই সুত্রে যুদ্ধ বাধলো
গ্রীক এবং ট্রয়ে
ধ্বংস হলো ট্রয় নগরী
বিপর্যস্ত হয়ে।
গ্রীক ট্রয়ের দীর্ঘ যুদ্ধ
এক যুগ হলো পার
ট্রয় নগরী ধ্বংস হলো
মনে পড়ে বার বার।

(৩)
জানো কি তোমরা মিশরীয় রানী
ক্লিওপেট্রার কথা?
এন্টোনির মৃত্যুতে প্রাণনাশ করেছেন,পারবেনা সইতে ব্যথা।

(৪)
সুইসাইড নোটের শেষের পাতায় লিখে যাওয়া শেষ কথা
কাদম্বরীর করুন মৃত্যু
দেয় যে গভীর ব্যাথা!
মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়
লিখে রেখেছেন পাতায়
আজকে আমি তাকে নিয়ে
কাব্য লিখেছি খাতায়।
অবহেলা তিনি সইতে পারেননি
রবীন্দ্রনাথ ঠাকুর এর
আর যেনো কোনও কাদম্বরী
সুইসাইড করে না ফের!
জোর করে প্রেম যায়না পাওয়া
বুঝেনি কাদম্বরী
ছুটে এসে প্রেম দেবে যে ধরা
যেও না এভাবে মরি!
প্রেম ভালোবাসা,বিধাতার দান

বিধাতা প্রদত্ত –
সবুর করো,ফলবে মেওয়া
এটাই যে সত্য!

(৫)
চোখের সামনেই চলে গেলো হায়
প্রেমিকা আনারকলি
সেলিমের প্রাণ বাচাতে গিয়ে
হতে হলো তাকে বলি!
জীবন্ত সমাধি দেয়া হলো তাকে
প্রেমের অপ-রাধে
সমাধিস্থলে আত্মা তাহার
ডুকরে আজও কাঁদে!
.
(৬)

শুনেছো তোমরা পাহাড় থেকে
এলিসা দিয়েছিল ঝাপ
অকাতরে প্রাণ, বিলীন হলো
প্রেমের পরিতাপ।
মৃত্যুর শোকে অ্যাইসোলেইডের মৃত্যু! ট্রিস্টানের জন্য
রমনী হিসেবে তাদের কাহিনী
শুনে হই আরও ধন্য।

(৭)
নাম না জানা অজস্র রমণী
আরাধ্যতে হায়…
ঢেলে যায় প্রেম খুব নীরবে…
প্রতিদান নাহি চায়!
প্রেমময়ী নারী, অগাধ বিশ্বাসে,
আবেগে থাকে যে মত্ত
মন,প্রাণ সব বলিদান করে
এটাও চরম সত্য!

(৮)
এই যুগেতে লাইলীর জন্য
মজনু হয়না কেহ
এসিড মেরে মজনুরা সব
পুরায় লাইলীর দেহ!
এই যুগেতে মজনু,ফরহাদ
রোমিও কৃষ্ণ নাই
এই যুগেতে চাক্কু হাতে
বদরুল দেখতে পাই!

বারো বছর, বরশী হাতে
রজকিনীর দায়
বারো দিনও প্রতিক্ষাতে
চন্ডিদাষ আর নাই!

(৯)
ইতিহাস কভু দেবে কি স্থান
তাদের আত্মাহুতি?
তাদের নিয়ে জয়,জয়কার
করবে কি কেউ স্তুতি!
প্রেমের যুদ্ধ করলে পুরুষ
বীর উপাধি পায়
নারীর বেলায় প্রেমের যুদ্ধ
ছিঃছিঃ রটে যায়!

লেখক:সাহিত্য সম্পাদক,সিলেটের খবর২৪.কম।

You may also like

Leave a Comment