অসহায় মানুষের সার্বিক জীবন-জীবিকার উন্নয়নে আমাদের কাজ করতে হবে: গোলজার আহমদ হেলাল

by News Room

গোয়াইঘাটের আলীরগাঁও উন্নয়ন ফোরাম’র উদ্যোগে ও রাগীব রাবেয়া ফাউন্ডেশনের অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় বারহাল বাজারে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বৃহত্তর জৈন্তা কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাগীব রাবেয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবেই সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ কিংবা দুর্যোগের সময় শুধু পাশে দাঁড়ানো নয় অসহায় মানুষের সার্বিক জীবন-জীবিকার উন্নয়নেও আমাদের কাজ করতে হবে।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলীরগাঁও উন্নয়ন ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডাঃ মুনতাজিম আলী, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, আলিম উদ্দিন, মোহাম্মদ আলী, হেলাল উদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment