তুমি আছ বলে

by News Room

অয়েকপম অঞ্জু:-
সূচনা হয় বলেই উপসংহার
ভালোবেসেছি বলেই
সবকিছূ পদতলে আর তুমি সর্বশীর্ষে।

ভালোবাসি বলেই তো
জন্সদিনে ছোট্ট একটা উপহার
হেপি নিউ ইয়ার বলে লজ্জামাখা হাসি।
ভ্যালেন্টাইনে দীর্ঘ আলাপন
খুব প্রভাতে ঘুম ভাঙিয়ে ’শুভ বসন্ত…’
বাসন্তি শাড়ীতে যেীথ ক্যামেরাবন্দী
সূর্যস্নাত সারাদিন, অক্লান্ত বিকেল, ফুড়ফুড়ে সন্ধ্যা।

ভালোবাসি বলেই তো
খূব প্রভাতে সবার আগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি।

তুমি আছ বলেইনববর্ষের মায়াবী ক্ষুদে র্বাতা
রোমাঞ্চকর পরিবেশে নদীর ধারে পাশাপাশি
দূর আকাশে নীরব দৃষ্টি রাখা,
নৌকার দু’মাথায় বৈঠা হাতে
যৌথ পরিবেশনা ’এসো হে বৈশাখ এসো এসো…’

তুমি আছ বলেই
লাল পাঞ্জাবী, কপালে খয়েরী টিপ
খোঁপা বাঁধা চুল, খোঁপায় গুঁজে দেওয়া এক গুচ্ছ ফুল।
একাকার করা এপার-ওপার,
আলিঙ্গনে জড়িয়ে নেওয়া বাংলার প্রকৃতি
জলে নিজেদের ছায়া দেখা,
মান-অভিমান ছূটি দেওয়া,
বাতাসে মিলিয়ে যাওয়া শাড়ীর আঁচল
লাল পাঞ্জাবী আংশিক ঢাকা পড়া বাসন্তি শাড়ীতে
আপন মনে গেয়ে চলা ’ভালোবাসি, ভালোবাসি…’

তুমি আছ বলেই
কাঁচা লঙ্কা, পানতা ভাত, ছোট্ট একটা ইলিশ ভাজা।
পুুরনো সব মলিণতা অচিরেই ধুঁয়ে ফেলাসুন্দর দিনের চিত্র আঁকা
স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখা।

You may also like

Leave a Comment