147
বিনোদন প্রতিবেদক:প্রেমের সফল পরিনতি ঘটতে যাচ্ছে এবার। বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রেমিক ফারুক হাসান সামিরের গলায় মালা পরাবেন তিনি। আগামী ১৬ জুন সন্ধ্যায় রাজধানীর গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। ১৪ জুন রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে পিয়ার গায়ে হলুদ অনুষ্ঠান হবে। বিয়ে প্রসঙ্গে পিয়া বললেন, ‘মনের মানুষকে জীবনসঙ্গী করতে যাচ্ছি। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। নতুন জীবনে আমরা ভালো থাকব_ এটাই বিশ্বাস করি। আমাদের জন্য দোয়া করবেন।’
