সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ইংলাক সরকার নিয়ে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া থাইল্যান্ডের ওয়েলুরি দিতসায়াবুত।এখন তিনি কেঁদে আকুল।
সমালোচনা থেকে বাঁচতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই থাই সুন্দরী। এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় তাকে অঝোর ধারায় কাঁদতে দেখা গেছে।
২২ বছর বয়সী ওয়েলুরি জানান, অনলাইনে আমার
পরিবারের সমালোচনা করার কারণে দেশকে বিশ্বমানচিত্রে তুলে ধরা থেকে নিজেকে বিরত রাখলাম। ওয়েলুরির বিরুদ্ধে অভিযোগ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ইংলাক সরকার এবং ইংলাক সমর্থকদের বিরুদ্ধে সমালোচনা করেছেন।
সেই সমালোচনায় তিনি ইংলাক এবং তার পরিবারের ‘মৃত্যুদণ্ড’ চেয়ে বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাই সুন্দরী আরও লিখেন, ‘যারা রাজতন্ত্র উচ্ছেদ করতে চান তারাই থাইল্যান্ডকে নোংরা করছেন।’
–
