হাতের মুঠোয় জীবন

by News Room

অয়েকপম অঞ্জু:-
জীবনের গতিধারায় ব্যাঘাত ঘটেছে
সে আজ দিশাহারা
সে এখন অচেনা ভাষায় কথা বলে
অদ্ভুত এখন তার মতিগতি
আজ আমি বড় অবাক…
আজ রক্তের সাথে আগুনের
প্রতিযোগিতা দেখছি।

তবু আহবান তোমাদের কাছে
জীবনের প্রয়োজনে নয় যৌবনের প্রয়োজনে
চলো হাতের মুঠোতে নিই জীবন।

You may also like

Leave a Comment