উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ফোরামের কর্মশালা অনুষ্ঠিত

by News Room

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র উদ্যোগে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ওরিয়েন্টেশন ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক দুই দিনের এক প্রশিক্ষন কর্মশালার সোমবার অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা সিভিল সোসাইটির সদস্যদেরকে তাদের দায়িত্ব, কর্তব্য এবং এলাকার উন্নয়ণে সিভিল সোসাইটির সদস্য হিসেবে তাদের করনীয় বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়। দুইদিন ব্যাপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি মো: গিয়াস উদ্দিন উলেøখ করেন, এসপিএসআরজি প্রকল্পের কার্যক্রম পরিচালিত হওয়ার পর কর্ম এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক সহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আরো সক্রিয় হয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি বৃদ্ধি পেয়েছে। কর্মশালায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রোগ্রাম অফিসার (এ্যাডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং) ফারজানা বারী তার আলোচনায় প্রকল্পে ব্যবহৃত সোশ্যাল একাউন্টিবিলিটি টুলস সমূহ সম্পর্কে আলোচনা করেন করতে গিয়ে সামাজিক নিরীক্ষা, গণশুনানী, অংশীদারিত্বের ভিত্তিতে হতদরিদ্র নির্বাচন প্রক্রিয়া, সাজেশন বক্স, কমিউনিটি একশ্যান প্লান, কমিউনিটি স্কোর কার্ড ও তথ্য অধিকারের বিষয়গুলো সম্পর্কে সিএসও ফোরামের সদস্যদের অবহিত করেন। কর্মশালায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনে সদস্যরা দলীয় কার্যক্রমমের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষি ক্ষেত্রে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করেন এবং এ সমস্যা সমাধানে ক্ষেত্রে করণীয় বিষয় সুপারিশমালা উত্থাপন করার পাশাপাশি সিএসও কমিটির সদস্যদেরকে সেক্টর অনুযায়ী দায়িত্ব বন্টন করা হয়। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এনজিও ফোরাম এর সিলেট কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার খন্দকার মশিউর রহমান, আইডিয়া’র ফিল্ড অপারেশন কো-অর্ডিনেটর শাহিনুর রহমান, আইডিয়া এসপিএসআরজি প্রকল্পের প্রকল্প অফিসার জাহিদুল ইসলাম ভ‚ঁইয়া, গণমাধ্যম কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন মো: সেলিম উদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment