অয়েকপম অঞ্জু :সুরঞ্জনা আমাকে বুঝিয়েছিল সেই ভালবাসার মর্ম।যে ভালোবাসায় নেই এক ফোঁটাও কলঙ্কের দাগ,যে কলঙ্ক চাঁদের গায়েও লেগে থাকে।আমার এক বন্ধু ফাগুনের স্মৃতিময় কোন একদিন বইমেলা থেকে আমাকে একটি বই দিয়েছিল, নাম “সুরঞ্জনা ”। কঠিন বাস্তবতাকে মেনে নিতে গিয়ে আমি তা হাতে তুলে নিতে পারিনি। সে মুহূর্তে তেমন কিছু বুঝে উঠতে পারিনি, কিন্তু একটু একটু করে যতই তার পাশ থেকে দূরে সরছি ততই যেন মনে হচ্ছিল কিছু একটা নেই। শুধু শিকলহীন মন বার বার অনুভব করেছিল কিছু একটা ফেলে ক্রমে সে শূণ্যতায় ডুবে যাচ্ছে।এমন অগুছালো ভাবনায় কখন যে গন্তব্যে পৌঁছেছি টেরই পাইনি। বিজ্ঞানের কল্যাণে মনের অসামালতা দূর করতে আমি তাকে ফোন দিই।নিজের এলোমেলো চিন্তা-চেতনাকে গোপনে আগলে রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করি। তার সাথে কথা হয়েছে ঠিকই কিন্তু তার প্রত্যেকটা উত্তরের মধ্যে কোন এক মলিণতার গন্ধ পাচ্ছিলাম। এক পর্যায়ে দুজনার আলাপনের ইতি ঘটল, কিন্তু মনের মধ্যে অদৃশ্য,অজ্ঞাত বেদনার চিহ্ন থেকে গেল। জানি না আমার মত সেও কি সেদিন বেদনাকে সঙ্গীঁ করে নিয়েছিল কি না। নিজের সম্পূর্ণ অজান্তে চোখের কোণায় টলমর করা অশ্র“বিন্দু এক এক ফোঁটা হয়ে কোলের উপরে পড়ছে আর ঈশারায় বার বার যেন আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার ক্ষমা চাওয়া উচিৎ,একটা ভালোবাসার মূল্য আমি দিতে জানি না।আমারও নিজে থেকে ভীষণ ইচ্ছে করছিল তাকে বার বার ক্ষমা চেয়ে বলি “Sorry…”
নিজেকে সামলাতে না পেরে চলে যায় নদীর ধারে, সেখানে যদি একটুও ক্ষমা পেয়ে যায় প্রকৃতির কাছে, নদীর কাছে অথবা সেই স্রোতীনী নদী যদি আমায় শিখিয়ে দেয় ভালোবাসার মূল্য কেমন করে দিতে হয়।বার বার কেন জানি মনে হচ্ছিল সাময়িক হলেও আমার একটাই শান্ত্বনা রবি ঠাকুরের ক’টা লাইন-“চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে”
উপায়হীন হয়ে নিজের মাঝেই আবার বুঝ মানিয়ে ভাবি সে হয়ত তার জগৎ নিয়ে এতটাই ব্যস্ত যে আমার এ উপলব্ধি তাকে স্পর্শই করছে না।গন্তব্যহীন তটীনির দিকে যতই তাকাচ্ছি ততই যেন চোখে ভাসিয়ে দিচ্ছে তার হাসি, গুছিয়ে কথা বলার ধরণ, সেইসব মায়াময় দৃশ্যগুলো, বিশেষতঃ সুন্দর করে আমার নাম ধরে ডাকাটা…
তার কথা ভেবে এলোমেলো হয়ে নিজের সাথে যুদ্ধ করে দু’দিন কষ্ট করার পর যকন দেখা হল তখন ভীষণ ইচ্ছে করেছিল কাছে গিয়ে ক্ষমা চাই। কিন্তু তার আর প্রয়োজন হয়নি।সে সম্পূর্ণ স্বাভাবিক মনেই এগিয়ে এসে সেই বইটিই আমার হাতে তুলে দিল। বই হাতে নিতে নিতে মুনতে পারি ভালবাসা- ভাললাগার তফাৎটা।
আমাদের দু’জনের মাঝে ভালবাসাময় প্রেম ছাড়াও যে পবিত্র ভাললাগার নিঃস্বার্থ কোন এক বন্ধুত্ব হতে পারে “সুরঞ্জনা” তা আমাকে বুঝিয়ে দিয়েছে।
