ট্রাইব্যুনাল চেয়ারম্যান ফজলে কবীরের গ্রামের বাড়িতে ককটেল হামলা

by News Room

নিজস্ব প্রতিবেদক:ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান এটি এম ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

বিচারপতির ছোট ভাই গোলম কবির  জানান, রাত আনুমানিক একটার দিকে বাড়ির পেছনের একটি জানালা লক্ষ্য করে চারটি ককটেল ও একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে জানালায় আগুন ধরে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ আগুন নিভিয়ে ফেলে। এছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, বুধবার বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

You may also like

Leave a Comment