375
“হে আমার সুপ্রিয় নিঃসঙ্গতা” !
দীর্ঘ নিদ্রাহীন রাত জাগা ভোরের
প্রতীক্ষার প্রহর কতটা?
অনন্ত অভিশপ্ত একটি কিশোরী
কবিতার চোখে জলের নদী!
বর্ণিল জীবনের আসরে, উৎসবের
রঙ ফিকে হয়েছে আলগোছে।
হতাশায় ডুবে থাকা কোন এক কবির
রংচটা চাপা কষ্টের নীলকন্ঠে
একটি বেদনাবিধুর কবিতার জন্ম
দিয়ে বর্ণ, শব্দ, পংক্তিমালারা
মুঠো মুঠো স্বপ্নগুলো উদাসী বাউল
বাতাসে উড়তে দেয়।
যে স্বপ্নের ক্ষুধায় কবি অবিরাম
লিখতো
সেই স্বপ্নপুরুষ সব ভুলে নির্লিপ্ত
স্থবির।
