সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

by News Room

পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
এক শুভেচ্ছাবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।
তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতির জন্য পবিত্র ঈদুল ফিতর এবার বিশ্বের মুসলিমরা ভিন্ন আঙ্গিকে পালন করছে। আমাদের প্রিয় বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই আসুন সামাজিক দুরত্ব মেনে চলি, নিজে ঘরে থাকি, সুস্থ থাকি, পরিবার এবং সমাজকে সুস্থ রাখি।
আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ী সকলকে জানাই পবিত্র ঈদু-উল ফিতর শুভেচ্ছা এবং ঈদ মোবারক

You may also like

Leave a Comment