সিলেট অনলাইন প্রেসক্লাবকে জেলাপ্রশাসক কর্তৃক পিপিই প্রদান

by News Room

পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের জন্য পিপিই প্রদান করেছে সিলেটের জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম উদ্দিন পিপিই গুলো ক্লাবের সহ সভাপতি মো: গোলজার আহমদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (নেজারত শাখা, প্রটোকল শাখা, গোপনীয় শাখা) মোঃ এরশাদ মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো তাওহীদুল ইসলাম।

You may also like

Leave a Comment