সিলেটে নতুন আরো ১২ জন করোনা আক্রান্ত

by News Room

সিলেট অঞ্চলে নতুন করে আরো ১২ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো ১২ টি রিপোর্ট আসে পজেটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ৮১ টি। নতুন আক্রান্তদের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি বলে জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এদিকে, রোববার রাতে ঢাকায় পাঠানো নমুনা থেকে আরো ৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সুনামগঞ্জের ৬ জন ও হবিগঞ্জের ২ জন করোনা রোগী রয়েছেন। সোমবার সকালে সিলেট প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। বর্তমানে সব মিলিয়ে সিলেট অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৩ জনে দাঁড়ালো।

You may also like

Leave a Comment