ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

by News Room

নিজস্ব প্রতিবেদকঃ তরুণ ছড়াকার ও সাংবাদিক আব্দুল কাদির জীবনের সম্পাদিত ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার সময় সিলেট নগরীর তালতলা সুরমা টাওয়ারস্থ অনলাইন গণমাধ্যম ডেইলী সিএন বাংলার অফিসে ম্যাগাজিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিতহয়।

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক জাবেদ আহমদ কেক কেটে ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট কলামিষ্ট আব্দুল হক, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের সাধারন সম্পাদক আব্দুল মালিক, কবি কামাল আহমদ, কৈরব প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি কামরুজ্জামান হেলালে, ছড়াকার ও গল্পকার মিনহাজ ফয়সল, দি আর্থ অব অটোগ্রাফের বার্তা সম্পাদক ও ডেইলী সিএনবাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক নুরুল আলম আলমাস, কবি তোফায়েল কামাল, কবি আহমেদ মোস্তাক, কবি জালাল জয়, ভোরের সিলেট এর সিলেট জজ কোর্ট প্রতিনিধি ও শিক্ষানবীশ আইনজীবি সাংবাদিক শেখ মুস্তাফিজ তৈমুর, দি ডেইলী ক্যাম্পাস সিলেট প্রতিনিধি সাংবাদিক ডি.এইচ মান্না, দৈনিক বিশ্ব মানচিত্র সিলেট প্রতিনিধি সাংবাদিক এম.এ হান্নান চৌধুরী।

You may also like

Leave a Comment