সিলেট জেলা প্রশাসন থেকে অনলাইন প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য মঙ্গলবার পিপিই প্রদান করা হয়। আজ ২০ মে বুধবার সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব নিরাপদ এবং নিশ্চিতে পালনের লক্ষ্যে ক্লাবের সদস্যদের মধ্যে পিপিইগুলো বিতরণ করা হয়।
লকডাউনের ফলে অনলাইন প্রেসক্লাবের অফিস বন্ধ থাকায় ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী কাবুলের জিন্দাবাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিকস ওয়ার্ল্ড থেকে পিপিই গ্রহণ করেন, ক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ, জুনায়েদুর রহমান, মাজহারুল ইসলাম সাদী, তাওহীদুল ইসলাম, এম এ ওয়াহিদ চৌধুরী, শাহজাহান শাহেদ, নুরুল আমিন, জহিরুল ইসলাম মিশু, তারেক আহমদ খান, শহীদুর রহমান জুয়েল,লোকমান হাফিজ, আবদুল মুহিত দিদার, সাইফুল ইসলাম, জসীম উদ্দিন, মাসুদ আহমদ রনি, কামরুল আলম, ফারহানা বেগম হেনা, তাহমিনা ইয়াসমিন চৌধুরী, হেনা মমো, আবু জাবের ও দেবব্রত রায় দিপন প্রমুখ।
এছাড়া করোনার কারণে সিলেটের বাইরে থাকা আরো কিছু সদস্য পরে পিপিই গ্রহন করবেন।
