শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশান এর পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

by News Room

জুনায়েদুর রহমান : করোনা সংকটের মাঝেও আকাশে আনন্দের চাঁদ উঠেছে। আসছে ঈদ-উল-ফিতর। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশান পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার জইন উদ্দিন জয় এর সভাপতিত্বে উক্ত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারী করোনার জন্য পুরো দেশ এখন লকডাউন। এই সময়ে অসহায় বাবা-মা’দের পক্ষে তাদের সন্তানদের ঈদের নতুন জামা কিনে দেওয়া অসম্ভব। কিন্তু এই পথ শিশুগুলোর করোনা কী আর লকডাউন কী এসব বুঝার মতো ক্ষমতা হয়নি! তারা জানে ঈদ মানেই নতুন কাপড় পড়ে নতুন সাজে ঘুরে বেড়ানো। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ, ইসমাইল হোসাইন মুন্না, হুমায়ুন রশিদ, আল-রিয়াজ, মাজিদুল ইসলাম সাহেল, মুহিবুর রহমান, শাহিন আহমেদ প্রমুখ।

You may also like

Leave a Comment