মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

by News Room

এম.এ.হান্নান : সিলেট শহরতলীর বড়গুল এলাকায় মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জুবায়ের আলম খোরশেদ এর বাসভবনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, মানবাধিকার কর্মী সোহেল চৌধুরী,দিরাই উপজেলা যুবলীগ নেতা মির্জা হোসাইন, ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি সালমান সামী,ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান, জুবায়ের,নাজমুস সাকিব,আখলাক,মাসুম আহমেদ, রায়হান প্রমুখ

You may also like

Leave a Comment